ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর দুর্নীতিবিষয়ক অনুসন্ধানী সাংবাদিকতা ফেলোশিপ-২০২৩–এর প্রস্তাব জমা দেওয়ার তারিখ শেষ হচ্ছে ১৫ আগস্ট। বাংলাদেশি মালিকানাধীন সংবাদপত্র, অনলাইন ও টিভি চ্যানেলে কর্মরত সাংবাদিকদের কাছ থেকে এ প্রস্তাব চাওয়া হয়েছে। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, ভূমি ও নির্মাণ খাত—এই পাঁচ বিষয়ের যেকোনো একটির ওপর প্রস্তাব আহ্বান করেছে টিআইবি।
