ভারতে এখন মানবিক ও সামাজিক বিজ্ঞানের শিক্ষার্থীদের কম্পিউটার সায়েন্স বিষয়ে ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার সুযোগ পাচ্ছেন। এ কোর্সটি চালু করেছে হায়দরাবাদের ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি। উচ্চমাধ্যমিকে যাঁরা মানবিক ও সামাজিক বিজ্ঞানে পড়েছেন ও গণিতে ভালো নম্বর পেয়েছেন, তাঁরা এ কোর্সে ভর্তি হওয়ার সুযোগ পাবেন।
