কৃষিগুচ্ছের আটটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ২০২২-২৩ শিক্ষাবর্ষে প্রথমবর্ষ স্নাতক (সম্মান)/স্নাতক শ্রেণির ভর্তি পরীক্ষার ফলাফল নিরীক্ষণ প্রক্রিয়া আজ শনিবার থেকে শুরু হয়েছে। শিক্ষার্থীরা ১ হাজার টাকা ফি দিয়ে নিরীক্ষণের আবেদন করতে পারবেন। গতকাল শুক্রবার থেকে বিষয় পছন্দক্রম পূরণ শুরু হয়েছে।
